যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোডে পালবাড়ীতে সম্পূর্ণ নান্দনিক রূপ ও আধুনিক আবহ নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান “ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট”। শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্টের প্রোপ্রাইটর জিল্লুর রহমানের পিতা ইসমাঈল হোসেন ও মাতা সামনুর নাহার ফিতা কেটে এই নতুন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পার্টনার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, যশোরবাসীর জন্য রুচিসম্মত, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারে নিশ্চয়তা নিয়ে তারা এই যাত্রা শুরু করেছেন। অত্যন্ত মনোরম পরিবেশে এখানে গ্রাহকদের জন্য নানাবিধ সুস্বাদু খাবারের আইটেম পাওয়া যাবে। মানসম্মত সেবা ও আতিথেয়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই যশোরবাসীর মন জয় করতে পারবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠানের সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনী এই নবযাত্রায় ক্যাফে জান্নাত কর্তৃপক্ষ সকলের উপস্থিতি, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।





































আপনার মতামত লিখুন :