Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
banner

স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৫৪ পিএম
স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু
অপু বিশ্বাস, শাকিব খান ও শবনম বুবলী।

ফিফা বিশ্বকাপ ২০২৬- এ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে সারাবিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

ম্যাচ শেষ হওয়ার পরপরই প্রায় একই সময়ে স্যোশাল মিডিয়ায় স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের তিন তারকা শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস। স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ।

Banner
Side banner
Side banner