Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
banner

যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ১৩০০টি স্কুলের অর্ধেকেরও বেশি মেরামত করেছে ইরান


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১৩ পিএম
যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া ১৩০০টি স্কুলের অর্ধেকেরও বেশি মেরামত করেছে ইরান
যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া স্কুল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী। এসময় ৭৭৫টি স্কুল এরইমধ্যে মেরামত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (২২ এপ্রিল) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০টি স্কুল ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে বলে জানান কাজেমী।

এসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন দেশটির শিক্ষামন্ত্রী।

কাজেমী বলেন, হামলা সত্ত্বেও, যুদ্ধ চলাকালীন সময়েও সশরীরে অথবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত।

 

শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের সুযোগও দেওয়া হয়েছে  বলেও জানান দেশটির শিক্ষামন্ত্রী। এসময় তিনি বলেন, মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও তাদের শিক্ষিকা।

Banner
Side banner
Side banner