Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
banner

ইরানে সামরিক নয়, অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত ট্রাম্পের


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১২:৩০ পিএম
ইরানে সামরিক নয়, অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে তিনি জানিয়েছেন, তারা পুরো বিষয়টি নিয়ে আপাতত কিছুটা ধীরে সুস্থে এগোচ্ছেন। 

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহেও ইরানকে কঠোর আক্রমণের হুমকি দিয়ে তা থেকে পিছিয়ে আসেন ট্রাম্প। আক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া সংক্রান্ত চুক্তি ঝুলিয়ে রাখায় ট্রাম্প কোনো অসন্তোষ প্রকাশ করেননি। গত জুনে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী আগে মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে ইরান।

হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, তারা ইরানের সঙ্গে আংশিক আলোচনা করছেন এবং দেশটির বিশাল মূল্যস্ফীতি ও অর্থকষ্টের বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের প্রভাব কম অনুভব করছেন বলে দাবি করেছেন ট্রাম্প। সমগ্র পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ পর্যন্ত সবকিছুরই একটি সমাধান বেরিয়ে আসবে। সূত্র: এনডিটিভি

Banner
Side banner
Side banner