Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

শ্রমিক হত্যার অভিযোগে সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে মামলা


FavIcon
দিনাজপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১০:৫৮ পিএম
শ্রমিক হত্যার অভিযোগে সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে মামলা
শ্রমিক হত্যার অভিযোগে সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরে ৩ শ্রমিক খুনের ঘটনায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।  

সোমবার (২৬ আগস্ট) জেলার নবাবগঞ্জ থানায় মামলাটি করেন নিহত এক শ্রমিকের বাবা রবিউল ইসলাম। 

মামলায় সাবেক এমপি ছাড়াও তার ছোটভাই নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ, যুবলীগ নেতা সামসুজ্জামান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, বর্তমান সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক শামীম মিয়া, ছাত্রলীগ নেতা জামাল বাদশাসহ মোট ৬৪ জনকে আসামি করা হয়েছে।        

মামলার এজাহার সূত্রে জানা যায়, নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ নামক স্থানের করতোয়া নদীতে সংসদ সদস্য শিবলী সাদিকের একটি বালু মহাল ছিল। ওখানে স্লিপের হিসাব নিয়ে শ্রমিক রিমন, কিবরিয়া ও সাব্বিরের সঙ্গে শাহিনুর ইসলাম সবুজসহ কয়েকজনের তর্কবিতর্ক হয়। এরপর ২০২২ সালের ৩১ মার্চ রাত ১২টার দিকে নবাবগঞ্জ-কাঁচদহ রাস্তার কৃষ্ণপুর নামক স্থানে অভিযুক্ত শিবলী সাদিকের পরিকল্পনায় তাদের কুপিয়ে হত্যা করা হয়।  

মামলার বাদী রবিউল ইসলাম বলেন, আসামিরা ক্ষমতাশালী হওয়ায় সে সময় মামলা করার সাহস পায়নি। মামলায় সঠিক বিচার পাবেন বলে তিনি আশাবাদী। 

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, তিনজনকে হত্যার অভিযোগে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত কাজ শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner