Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা


FavIcon
গাজীপুর,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:২৯ পিএম
বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা
বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের বৃন্দাবন এলাকা থেকে জনসাধারণের সহযোগিতায় পুলিশে তুলে দেওয়া হয় তাকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব বিষয় নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মো. জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ঘটনার পরপরই তাকে বহিষ্কার করে যুবদল।

বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। একজন অপরাধী প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করে। মুহূর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আজ সকালে আমার নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি, টেংরা গ্রামের বৃন্দাবন এলাকায় সে আত্মগোপনে আছে। এরপর স্থানীয় জনতা ও নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বিস্ফোরকসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন কারখানাসহ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে। আজ সকালে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ফোন করে জানান, অভিযুক্ত আসামিকে আটক করে রেখেছে। বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠিয়ে তাকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম মিন্টু। এ সময় তিনি বাজারে চাঁদাবাজি করেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner