যশোরে অভয়নগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আর একজন যুবক গুরুতর আহত হয়েছেন।রোববার ১২ জুলাই রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলাম একই এলাকার বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী শান্ত ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:





































আপনার মতামত লিখুন :