উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।( ১৩ অক্টোবর) সোমবার দুপুরে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার হামিদুল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :