Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে ৪ নারী গ্রেফতার


FavIcon
ঝিনাইদহ,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১১:০৮ পিএম
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে ৪ নারী গ্রেফতার
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে ৪ নারী গ্রেফতার

মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। গ্রেফতারের বিষয়ে ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল লেবুতলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,যশোর জেলার শার্শা থানার জামাল হোসেনের স্ত্রী রিপা বেগম (২৫),একই জেলার বাঘারপাড়া থানার কুদ্দুস আলী সিকদারের মেয়ে সপ্না খাতুন ও খাদিজা বেগম (২৩) এবং খুলনা জেলার সদর থানার আবু আল সিদ্দিক হাওলাদারের মেয়ে সাথী আক্তার (২৮)।  এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Banner
Side banner
Side banner