Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner
নির্বাচন-পরবর্তী সহিংসতা

ভোলায় যুবলীগ নেতা হত্যা : ১৬ জনের নামে মামলা


FavIcon
ভোলা,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৮:২৪ পিএম
ভোলায় যুবলীগ নেতা হত্যা : ১৬ জনের নামে মামলা
নিহত খোরশেদ আলম টিটু

ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যার ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে নিহত টিটুর ভাই ভুট্টু বাদী হয়ে হত্যা মামলা করেন।মামলায় মদনপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন সকেটকে প্রধান আসামি করা হয়। ১৬ জনের নামের বাইরে আরো ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এ ঘটনায় মামলার আসামি আবুল বাসারকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠির মাথা এলাকা থেকে আটক করে পুলিশ। শনিবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পিডবোটটিও জব্দ করে পুলিশ।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, গুলিতে নিহত হওয়া যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুর ভাই বাদী হয়ে জামাল উদ্দিন সকেটকে প্রধান করে ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আলোকে রাতেই আবুল বাসার নামে এক আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Banner
Side banner
Side banner