জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরগুনা জেলাধীন আমতলী উপজেলা মতবিনিময় সভা ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় আমতলী সাংবাদিক ক্লাব কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা ও যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ধ্রুবতারার বরগুনা জেলা শাখার সাধারন সম্পাদক, মো. রাব্বি আহমেদ, বিশেষ অতিথি, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা তাসনিয়া হাসান অর্পিতা, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ কবির দেওয়ান, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্ সুমন রশিদ, অশোক কুমার মজুমদার ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আমতলী উপজেলার সদস্যবৃন্দ।
জেলা সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ বলেন, আগামী দিনে উপজেলা পরিবারকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আহ্বান জানান। বেকারত্ব দূরীকরণে ধ্রুবতারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এ সময় সুপার ফাইভ কমিটি ঘোষনা দেওয়া হয়। সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক তন্নি জুলিয়া, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি রানী, কোষাধক্ষ্য মোঃ মহিবুল ইসলাম।






































আপনার মতামত লিখুন :