Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

খাগড়াছড়িতে বাসে তুলে কিশোরীকে গণধর্ষণ:গ্রেফতার ২ জন


FavIcon
খাগড়াছড়ি,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৮:৫১ পিএম
খাগড়াছড়িতে বাসে তুলে কিশোরীকে গণধর্ষণ:গ্রেফতার ২ জন
খাগড়াছড়িতে বাসে তুলে কিশোরীকে গণধর্ষণ:গ্রেফতার ২ জন

খাগড়াছড়িতে এক কিশোরীকে জোরপূর্বক বাসে তুলে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার খাগড়াছড়ি বাস টার্মিনালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই পরিবহণ শ্রমিককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো- পরিবহণ শ্রমিক খাগড়াছড়ি সদরের আলী আহমদের ছেলে কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের মৃত আব্দুল হামিদের ছেলে গদি মিস্ত্রি রফিকুল ইসলাম। এ সময় ধর্ষণের কাজে ব্যবহৃত দুটি বাস জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে অভিমান করে জেলা সদরের বাড়ি থেকে বেরিয়ে আসে তরুণী। রাত ৩টার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাসে তুলে পালাক্রমে ধর্ষণ করে করে আসামিরা।খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner