Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩


FavIcon
নড়াইল,প্রতিবেদক;
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৮:০২ পিএম
বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার শালবরাত গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। শনিবার (৬ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন।গ্রেফতারকৃতরা হলেন, শালবরাত গ্রামের উজ্বল শেখ, আনারুল শেখ ও মিটো ফকির।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের দুলুর নির্মাণাধীন ভবনের মধ্যে গত বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতি কে নিয়ে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ধর্ষিতার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ও গ্রাম পুলিশ আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌছায়।  তারা পুলিশকে সংবাদ দিলে লোহাগড়া থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন জানান, তিনজন মিলে ধর্ষণ করেছে বলে জানা গেছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ৪জনের নাম উল্লেখ করে লাকী বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিন জনকে আটক করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

 

 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner