Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
banner

বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৩:১১ পিএম
বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো
বার্সেলোনা থেকে লিভারপুলে গেলেন আরাউহো

এক মৌসুমের জন্য বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরের মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্থায়ী করার বিকল্প রাখা হয়েছে চুক্তিতে। 

লিভারপুল এই মৌসুমে আরাউহোর বেতন দেবে। এই দলবদল সহজ করতে কিছুটা বেতন কমিয়েছেন তিনি। লিভারপুল এই মৌসুমে আরাউহোর জন্য কোনো ধারের ফি দেয়নি।

গত দুই বছর ধরে বার্সেলোনা দলে নিয়মিত হতে পারেননি আরাউহো। ২৭ বছর বয়সী ডিফেন্ডার অ্যানফিল্ডে নিয়মিত খেলতে পারবেন বলেই ধারণা। উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার সব প্রতিযোগিতায় গত মৌসুমে কেবল ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। সেন্টার ব্যাক হিসেবে তাকে পেছনে ফেলে জায়গা পান পাউ কুবার্সি, এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন। 

লিভারপুলের এই মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরবেন আরাউহো। তিনি বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’

Banner
Side banner
Side banner