Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
banner

যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৩ পিএম
যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা
যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই সকাল ১১টায় যশোর সদর উপজেলার লাক্সারী ডাইন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি কাজী নাজীর আহম্মেদ মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নিজেই। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বাবুল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাজা নাছির উদ্দিন শান্তি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয় এবং এরপর খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।সভায় বক্তারা চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ইটভাটা পরিচালনায় মালিকদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রয়োজনীয় লাইসেন্স নবায়নে জটিলতা, মাটি সংগ্রহে প্রশাসনিক বাধা, কাঁচামাল ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় ব্যাপক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় বাজারমূল্য না পাওয়ায় তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এই সংকট উত্তরণে পরিবেশবান্ধবভাবে ইটভাটা পরিচালনার সুযোগ সৃষ্টি করতে ২০১৩ ও ২০১৯ সালের পরিবেশ আইন প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে প্রতিবাদস্বরূপ আগামী ২০২৭-২০২৮ অর্থবছরে ইটভাটা বন্ধ রাখার প্রস্তাব নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো. লুৎফর রহমান, খুলনা জেলার সভাপতি শাহজাহান জমাদ্দার, মাগুরা জেলার সভাপতি মো. রঞ্চিল আলম, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুস, চুয়াডাঙ্গা জেলার সহ-সভাপতি মো. হায়দার আলী, নড়াইল জেলার মো. করিমুল ইসলাম, কুষ্টিয়ার মো. জিয়ারুল ইসলাম হিয়া, এএম মো. আবুল হোসেন সেন আজাদসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ইটভাটা মালিক ও প্রতিনিধিরা।সমাপনী বক্তব্যে সভাপতি কাজী নাজীর আহম্মেদ মুন্নু উপস্থিত সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner