Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
banner

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জাম ও অসামাজিক কাজের অভিযোগে দুই নারীসহ আটক ৩, পলাতক ১


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৪৯ পিএম
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জাম ও অসামাজিক কাজের অভিযোগে দুই নারীসহ আটক ৩, পলাতক ১
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জাম ও অসামাজিক কাজের অভিযোগে দুই নারীসহ আটক ৩, পলাতক ১

নড়াইলের লোহাগড়া বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে অভিযানের সময় এক যুবক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
১৭ জুলাই শুক্রবার সন্ধ্যার পরে  লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের একটি তিনতলা ভবনের ফ্ল্যাট বাসায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মতি সরদারের ছেলে আনিস সরদার (৩৫), শিফালী বেগম (৪০) ও সুরাইয়া খানম (১৮)। এছাড়া পালিয়ে যাওয়া অপর যুবকের নাম তরিকুল মোল্লা। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর বেপারী পাড়ার বাবু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট বাসায় অসামাজিক ও মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ চলছে এমন সন্দেহে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী সেখানে চড়াও হন। হাতেনাতে দুই নারীসহ আনিস সরদারকে আটক করা হলেও তরিকুল মোল্লা সুযোগ বুঝে পালিয়ে যান। এ সময় ওই বাসা থেকে ইয়াবা সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে স্থানীয়রা।
পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং উদ্ধারকৃত সরঞ্জামসহ তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আসে।এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner