Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
banner

যশোর শার্শায় ইজিবাইক ও ৩৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:৫৮ পিএম
যশোর শার্শায় ইজিবাইক ও ৩৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
যশোর শার্শায় ইজিবাইক ও ৩৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

যশোরে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ইজিবাইক ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,শার্শা উপজেলার সবিনুর মোল্লা (৩৫), পারভেজ হোসেন (২৬), নয়ন বিশ্বাস (৩০) ও হাবিবুর রহমান হাবিব (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস দল বসতপুর বাজারের পশ্চিম পাশে নুর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই চার ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৩৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি সবুজ রঙের পুরাতন ইজিবাইক জব্দ করে পুলিশ।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Small Banner
Side banner