Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
banner

কুষ্টিয়ায় খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে ঝগড়া, ঘরে মিললো আর্জেন্টিনা সমর্থকের লাশ


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৩৪ পিএম
কুষ্টিয়ায় খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে ঝগড়া, ঘরে মিললো আর্জেন্টিনা সমর্থকের লাশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ২০ জুলাই সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল খেলা দেখে সোমবার ভোরে বাড়ি ফেরেন সুমন। দেরি করে বাড়ি ফেরায় তাঁর সঙ্গে স্ত্রীর কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুমনকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সুমনের স্ত্রী বলেন, ‘ভোর ৪টার দিকে বাড়িতে ফেরেন সুমন। তাঁকে শুধু বলেছিলাম, এখন তোমার আসার সময় হলো? তখন তিনি আবার বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যান। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কিছু সময় পর হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে সুমনের মরদেহ ঝুলছে।’

আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সুমনের বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে যাই। গিয়ে আমি ও আরেকজন মিলে ঝুলন্ত অবস্থা থেকে সুমনের দেহ নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি, খেলা দেখে আসার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল। মৃত সুমন আর্জেন্টিনার সমর্থক ছিলেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner